বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা হতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৪ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
পদের নাম ও পদসংখ্যা:
১. অফিস সহায়ক: ০৩টি
২. পরিচ্ছন্নতা কর্মী: ০১টি
যোগদানের তারিখ ও স্থান:
অপেক্ষমান তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ পূর্বাহ্নে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় উপস্থিত হয়ে সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ডাকযোগে তাদের বর্তমান ঠিকানায় প্রেরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ