রাজশাহী জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন ২০তম গ্রেডের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচন করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
অফিস সহায়ক – ১৩ জন
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর ২৩৪ নম্বর কক্ষ (এস.এ শাখা) থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে।
২. নিয়োগপত্রে বর্ণিত শর্তানুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
৩. যদি কোনো প্রার্থী ভুল বা অসত্য তথ্য প্রদান করে নিয়োগপ্রাপ্ত হন, তবে তার নিয়োগ সরাসরি বাতিল করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ