বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন 'পল্লী জীবিকায়ন কর্মসূচি'র আওতায় চট্টগ্রাম বিভাগের ৩টি জেলায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী নাগরিকরা উল্লেখিত পদগুলোতে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. হিসাবরক্ষক: ০৫টি
২. মাঠ সংগঠক: ৬৭টি
৩. অফিস সহকারী/ ডাটা এন্ট্রি অপারেটর: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে বাণিজ্য বিভাগে ২য় শ্রেণিতে স্নাতক অথবা এইচএসসি/সমমান পাস। কম্পিউটারে টাইপিং ও অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ০৮ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিআরডিবি’র প্রকল্প বা কর্মসূচিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাবলি উল্লেখপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে ৩ কপি ছবি, সকল সনদের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ এবং ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদনপত্রটি কেবল সরকারি ডাক বা কুরিয়ারযোগে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৮ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
আবেদন পাঠানোর ঠিকানা: যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপাটিজ লিঃ, রোড নং-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট- এ৪, খুলশী, চট্টগ্রাম।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ