বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজিত এমসিকিউ/প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নাম: সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এবং পরিবহন কর্মকর্তা।
লিখিত পরীক্ষার তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার স্থান ও সময়: পরীক্ষার কেন্দ্র, সময় ও অন্যান্য নির্দেশনা প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার পদে যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আগের প্রবেশপত্র ব্যবহার করেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ