বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত প্রধান সহকারী এবং অফিস সহায়ক পদের অপেক্ষমান তালিকা হতে প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. প্রধান সহকারী: ১টি
২. অফিস সহায়ক: ২টি

যোগদানের সময়সীমা:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

যোগদান সংক্রান্ত তথ্য:
নিয়োগের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানপত্র তাদের বর্তমান ঠিকানায় এবং ই-মেইল ঠিকানায় প্রেরণ করা হবে। এছাড়া বিএআরসি, ফার্মগেট, ঢাকা-১২১৫ এর সংস্থাপন শাখা হতেও সরাসরি যোগদানপত্র সংগ্রহ করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অপেক্ষমান তালিকা হতে নিয়োগের সুপারিশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন