জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ এবং স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাইয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
পদের নাম: গাড়িচালক (গ্রেড-১৬)
মোট পদের সংখ্যা: ৭১ জন

যোগদানের সময় ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব), সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয় লিংক রোড, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং আবেদনপত্রের কপি (Applicant's Copy)।
৩. জাতীয় পরিচয়পত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৪. প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অন্যান্য কোটার সনদপত্র।
৫. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা।
৬. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত ঘোষণাপত্র।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ০২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। চাকুরির শর্তাবলি অনুযায়ী যোগদানকৃত প্রার্থীগণ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম গ্রেড অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি যানবাহন অধিদপ্তরের চূড়ান্ত নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন