বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।
পদের নাম: লেকচারার (সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)।
পরীক্ষার মান ও সময়: পরীক্ষার্থীদের মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা চলবে টানা ৪ ঘণ্টা। এর মধ্যে বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে ৮০ নম্বর থাকবে।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীরা বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি:
১. পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
২. শুধুমাত্র সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৩. মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ