স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক (৩য় গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নামসমূহ: অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন), অধ্যাপক (অফথালমোলজি) এবং অধ্যাপক (রেডিওলজি এন্ড ইমেজিং)।

মৌখিক পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

পরীক্ষার সময়: নির্ধারিত বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে। প্রার্থীদের পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে।

প্রবেশপত্র সংগ্রহ: মৌখিক পরীক্ষার জন্য কমিশন থেকে আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীরা বিপিএসসি-এর ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার বোর্ডে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের ৩ কপি রঙিন ছবি, প্রবেশপত্রের কপি, BPSC Form-D, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ এবং অভিজ্ঞতার সনদসহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের ২ সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে।

বিশেষ নির্দেশনা: নিয়োগবিধির শর্ত অনুযায়ী অভিজ্ঞতা না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন মেডিকেল কলেজের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন মেডিকেল কলেজের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন মেডিকেল কলেজের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন