ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGBPLC)-এর জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) - ০২টি পদ।

ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার), বিকাল ৪:৩০ ঘটিকা।

পরীক্ষার স্থান: ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি. এর কর্পোরেট অফিস, ঢাকা (ইউনিক হাইটস, ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭)।

প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের এপ্লিকেন্টস কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল মূল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ সেট ফটোকপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্বে এইচআর শাখায় দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-এর চাকরির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন