বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার এবং আ্যাপ্রেন্টিস মেকানিক পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার এবং আ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন এন্ড বেইজ মেইন্টেন্যান্স)

পরীক্ষার তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার

পরীক্ষার সময় ও স্থান: বেলা ০২:০০ টায় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার (রেল গেইট সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের প্রক্রিয়া (প্রবেশপত্র সংগ্রহ): প্রার্থীগণ টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্রের রঙিন কপি ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের দুপুর ১:০০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বেলা ২:০০ টায় পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন