দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত পদের নামসমূহ: ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্ভেয়ার, গাড়িচালক, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আদেশ ইতিমধ্যে তাদের স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
  • নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে নিয়োগ আদেশ না পেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যাবে।
  • যোগদানের সময় প্রার্থীকে নিজ ব্যবস্থাপনায় সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সনদ (ডোপ টেস্ট বাধ্যতামূলক) দাখিল করতে হবে।
  • স্বাস্থ্য পরীক্ষায় কোনো বিরূপ মন্তব্য থাকলে কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ddm.gov.bd) পাওয়া যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূরান্ত ফলাফল প্রকাশ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূরান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন