প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF exam date 2026)-এর ০৭টি ক্যাটাগরির ১৩টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র প্রকাশ করা হয়েছে। যে সকল প্রার্থীগণ পূর্বে আবেদন করেছিলেন, তারা আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখ থেকে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন।

নিচে স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং এডমিট কার্ড ডাউনলোডের নিয়মাবলী তুলে ধরা হলো:

SSF লিখিত পরীক্ষার সময়সূচি একনজরে

  • পরীক্ষার তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ (রোজ শনিবার)
  • পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা
  • পরীক্ষার কেন্দ্র: বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেইট, ঢাকা ক্যান্টনমেন্ট।
  • প্রবেশ গেইট: ১ নং গেইট (শাহীন কমপ্লেক্স সংলগ্ন), বিএএফ শাহীন কলেজ, ঢাকা।

এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া

প্রার্থীগণ আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখ বেলা ০২:০০ ঘটিকা হতে টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

???? এডমিট কার্ড ডাউনলোডের লিংক: http://ssf.teletalk.com.bd

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে সাথে আনতে হবে। ২. প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো ধরনের কারিগরি সমস্যা হলে অফিস চলাকালীন সময়ে টেলিটকের হটলাইন ১২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notice)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারস্পেশাল সিকিউরিটি ফোর্সপ্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও, ঢাকা-১২১৫

নম্বর: ০৩.১৩.২৬৯০.৫৬৫.১১.০১৭.২৬-৯৫৩তারিখ: ০৯ ভাদ্র ১৪৩৩ / ২৪ আগস্ট ২০২৬

লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি

বিষয়: স্পেশাল সিকিউরিটি ফোর্সের ০৭ ক্যাটাগরির ১৩ (তেরো) টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্পেশাল সিকিউরিটি ফোর্স এর ১০ জুন ২০২৬ তারিখের ০৩.১৩.২৬৯০.৫৬৫.১১.০১৭.২৬-৬৩১ সংখ্যক স্মারকের মাধ্যমে ০৭ ক্যাটাগরির ১৩ (তেরো) টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে লিখিত পরীক্ষা নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে:

  • স্থান: বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেইট, ঢাকা ক্যান্টনমেন্ট।
  • তারিখ: আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ (রোজ শনিবার)
  • সময়: সকাল ১০০০ ঘটিকা।
  • প্রবেশ গেইট: ১ নং গেইট (শাহীন কমপ্লেক্স সংলগ্ন), বিএএফ শাহীন কলেজ, ঢাকা।

প্রার্থীগণ আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখ বেলা ০২.০০ ঘটিকা হতে http://ssf.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর লিখিত পরীক্ষার সময়সূচি ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন