প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ২২ আগস্ট ২০২৬ তারিখ, রোজ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ ঘটিকা হতে ৫:০০ ঘটিকা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পদের নামসমূহ:
বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, নক্সকার গ্রেড-২ এবং ক্লার্ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র:
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত কেন্দ্রসমূহে আসন বিন্যাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন