শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

পদের নামসমূহ: প্রধান সহকারী, হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক।

মোট সুপারিশপ্রাপ্ত সংখ্যা: ৬০ জন।

গুরুত্বপূর্ণ তথ্য: চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় সন্তোষজনক প্রত্যয়ন প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন