চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনি বোর্ড কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীন উপজেলা ভূমি অফিসসমূহের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৮ জন
২. নাজির কাম ক্যাশিয়ার: ০২ জন
৩. সার্টিফিকেট পেশকার: ০২ জন
৪. সার্টিফিকেট সহকারী: ০২ জন
৫. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী: ০৯ জন
*ট্রেসার পদে মৌখিক পরীক্ষায় কোনো প্রার্থী উত্তীর্ণ হয়নি।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ১ আগস্ট ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা, ২ আগস্ট ২০২৬ তারিখে ব্যবহারিক পরীক্ষা এবং ৬ আগস্ট ২০২৬ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ৩৩ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন