৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ১,৩৩৪ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ২২-০৮-২০২৬ খ্রিঃ হতে ২৪-০৮-২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত নির্ধারিত হাসপাতালসমূহে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত পরীক্ষার তারিখের পূর্বের কর্মদিবসে সকাল ১০:০০ ঘটিকার মধ্যে ডোপটেস্ট সম্পন্ন করতে হবে।

পরীক্ষার স্থান:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার মোট ৯টি বিশেষায়িত সরকারি হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

ফি সংক্রান্ত তথ্য:
স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এ-চালানের (কোড: ১৪৪১২৯৯) মাধ্যমে জমা দিতে হবে এবং মেডিকেল বোর্ডের ফি বাবদ অতিরিক্ত নগদ ৫০ টাকা বোর্ডে দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশিকা:
- পিএসসি কর্তৃক প্রদত্ত প্রিলিমিনারী পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
- পরীক্ষার পূর্বের ৫ কর্মদিবসের মধ্যে সরকারি প্রতিষ্ঠান হতে CBC, ECG, HIV, HBsAg-সহ নির্ধারিত পরীক্ষাগুলোর রিপোর্ট সংগ্রহ করে সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৭তম বিসিএস প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন