বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তরের একটি পদের লিখিত পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)
পরীক্ষার সময়: সকাল ১১:৩০ মিনিট হতে বিকাল ৩:৩০ মিনিট পর্যন্ত (মোট ৪ ঘণ্টা)
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
১. লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের বাছাই পরীক্ষার প্রবেশপত্র নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
২. প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কেউ হল ত্যাগ করতে পারবেন না।
৩. বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল বিষয়ের মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর (সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল) বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৫. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতিলেখকের প্রয়োজন হলে প্রয়োজনীয় তথ্য ও ছবিসহ ২৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ