প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র এবং যোগদানের প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

যোগদানের তারিখ ও সময়: ২৩ আগস্ট ২০২৬, সকাল ৯:০০ টা

যোগদানের স্থান: অনুবিভাগ প্রধান (অনুবিভাগ-২), প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং আবেদনপত্রের কপি জমা দিতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না দেওয়া-নেওয়ার অঙ্গীকারনামা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে।

অন্যান্য তথ্য:
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ২ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে। সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলি প্রযোজ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রার্থীর নিয়োগপত্র ও যোগদানের নোটিশ প্রকাশ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রার্থীর নিয়োগপত্র ও যোগদানের নোটিশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন