মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের একটি পদের বিপরীতে অনুষ্ঠিত এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য ও শারীরিক যোগ্যতা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩৭২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পরীক্ষার তারিখ: ১৬ আগস্ট ২০২৬ থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত।

পরীক্ষার সময়: সকাল ০৮:৩০ ঘটিকা।

পরীক্ষার স্থান: অডিটোরিয়াম, মোংলা বন্দর কর্তৃপক্ষ, খুলনাস্থ পোর্ট আবাসিক এলাকা, জিপিও-৯০০০, খালিশপুর, খুলনা।

এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য, শারীরিক যোগ্যতা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ রয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন