বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখ: ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)
পরীক্ষার সময়: দুপুর ২:৩০ ঘটিকা
পরীক্ষার স্থান: বাছাই কমিটির আহ্বায়কের দপ্তর (৬ষ্ঠ তলা), বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা:
মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের আবেদনের সময় উল্লিখিত প্রয়োজনীয় সকল সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এছাড়া প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল কাগজপত্রের ০১ (এক) সেট ফটোকপি এবং ০৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন