চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের বিদ্যমান হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অন-লাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. সিনিয়র কনসালটেন্ট (বিভিন্ন বিষয়) – ০৬টি পদ
২. ডেন্টাল সার্জন – ০১টি পদ
৩. নার্সিং অফিসার – ১৫টি পদ
৪. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব ও ফিজিওথেরাপি) – ০২টি পদ
৫. ওটি এসিসটেন্ট – ০১টি পদ
মোট পদ সংখ্যা: ২৫টি
বয়স সংক্রান্ত তথ্য: ১৪/০৯/২০২৬ তারিখ অনুযায়ী সিনিয়র কনসালটেন্ট পদের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর এবং অন্যান্য পদের জন্য অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpadigital.gov.bd/jobs-এ গিয়ে অন-লাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে এবং নির্ধারিত ফি অন-লাইনেই জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: অন-লাইনে আবেদন গ্রহণ শেষ হবে ১৪/০৯/২০২৬ তারিখ রাত ১২:০০ টায়। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫/০৯/২০২৬।
পরীক্ষার তথ্য: পরীক্ষার সময়সূচী পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ