বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর অধীনে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের নামসমূহ: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল), জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং কার্পেন্টার।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৫ আগস্ট ২০২৬, শনিবার দুপুর ০২:০০ টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ০১:০০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার স্থান: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ (কাওলার রেলগেট সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকা।

প্রয়োজনীয় নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত রঙিন প্রবেশপত্রের এক কপি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) এক কপি পরিষ্কার প্রিন্ট সাথে আনতে হবে।

সতর্কতা: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। দুপুর ০২:০০ টার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন