ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসিএস) সদস্যভুক্ত ০২টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা ও কোটা অনুযায়ী প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।
পদের নাম ও সংখ্যা: উর্ধ্বতন কর্মকর্তা (আইন) পদে মোট ৫৫ জনকে নির্বাচিত করা হয়েছে (সোনালী ব্যাংক ২৮ জন, অগ্রণী ব্যাংক ১২ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৫ জন)।
পরবর্তী নির্দেশনা: নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল আনুষ্ঠানিকতা ও কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন করা হবে। ফলাফল সংক্রান্ত কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ