স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক (৩য় গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১১, ১২ এবং ১৩ আগস্ট ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:
১. মৌখিক পরীক্ষার জন্য কমিশন থেকে আলাদা কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।
২. প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
৩. মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের মূল কপিসহ ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে।
৪. নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন