ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-তে একটি পদের অপারেটিং টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এবং পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। অপারেটিং টেস্টে মোট ০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ০১/০৮/২০২৬ তারিখ (শনিবার) বিকাল ৫:৩০ ঘটিকায় ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-এর ঢাকা কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ০১ ঘণ্টা পূর্বে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই মূল শিক্ষাগত যোগ্যতা সনদ, বৈধ ড্রাইভিং বা অপারেটিং লাইসেন্স, অভিজ্ঞতার সনদ, জাতীয়তা সনদ, এনআইডি এবং কর্মরত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (NOC)-এর মূলকপি সঙ্গে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ সেট ফটোকপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ