ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB)-এর সহকারী ব্যবস্থাপক (এইচএসইকিউ) পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এইচএসইকিউ)

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০:০০ ঘটিকা।

লিখিত পরীক্ষার স্থান: ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ঢাকা।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকাল ০৪:৩০ ঘটিকা। প্রার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে (বিকাল ৩:৩০ মিনিটে) এইচআর শাখায় রিপোর্ট করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া: প্রার্থীরা https://rms.egcb.com.bd ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা: ৩০ জুলাই ২০২৬ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।

বিশেষ নির্দেশনা: প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ডাউনলোড সংক্রান্ত কোনো সমস্যা হলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন