বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর একটি নিয়োগ সংক্রান্ত সাক্ষাৎকার কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), জয়পুরহাট ক্যাম্পাসের জন্য নির্ধারিত এই সাক্ষাৎকারটি আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই কার্যক্রমটি বর্তমানে স্থগিত করা হয়েছে।
সাক্ষাৎকারের পূর্বনির্ধারিত তথ্য:
তারিখ: ৩০ জুলাই ২০২৬
সময়: দুপুর ২:৩০ মিনিট
স্থান: বিসিএসআইআর সচিবালয়ের বোর্ড সভাকক্ষ, ধানমন্ডি, ঢাকা।
পরবর্তী নির্দেশনা বা সংশোধিত তারিখ সম্পর্কে জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ