ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয় (বাংলাদেশ ব্যাংক) সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসি-তে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রমানুসারে প্রাথমিকভাবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট (১০ম গ্রেড)

মোট নির্বাচিত প্রার্থী: ২৩৩ জন

ব্যাংক অনুযায়ী নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. জনতা ব্যাংক পিএলসি: ১০০ জন
২. অগ্রণী ব্যাংক পিএলসি: ১৩৩ জন

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী তাদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল আনুষ্ঠানিকতা ও কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকসমূহ কর্তৃক সম্পন্ন করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জনতা ও অগ্রণী ব্যাংকে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন