জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তর কর্তৃক 'ক্লিনার/হেল্পার' পদে ২৫ জন প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ২০তম গ্রেডে (৮২৫০-২০,০১০/-) রাজস্ব খাতের স্থায়ী শূন্য পদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ০২.০৮.২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ টায় পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব), সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয় লিংক রোড, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
চাকরির যোগদানের তারিখ হতে প্রার্থীগণ ০২(দুই) বৎসর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ