বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তরের শূন্য পদের বিপরীতে অপেক্ষমাণ মেধা তালিকা থেকে নতুন প্রার্থী মনোনয়ন প্রদান করেছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার (৯ম গ্রেড) - ০১ জন।
গুরুত্বপূর্ণ তথ্য: সংশ্লিষ্ট পদে পূর্বে নির্বাচিত প্রার্থী যোগদান না করায় সংরক্ষিত প্যানেল বা অপেক্ষমাণ মেধা তালিকা থেকে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। কমিশন এই মনোনয়ন সাময়িকভাবে প্রদান করেছে। চূড়ান্ত নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করবে।
পরবর্তী ধাপ: স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। তথ্যে কোনো ভুল বা জালিয়াতি পাওয়া গেলে সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ