তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

যোগদানের শেষ তারিখ: নির্বাচিত প্রার্থীকে আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনসহ সরাসরি যোগদান করতে হবে।

যোগদানের স্থান: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, তথ্য ভবন (লেভেল-১৩ ও ১৪), ১১২ সার্কিট হাউজ রোড, রমনা, ঢাকা।

নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। ফলাফল সংক্রান্ত যেকোনো সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন