প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো আপত্তি থাকলে অভিভাবকগণ নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ১৫ জুলাই ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী অভিভাবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।
আবেদন ফি: প্রতি বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ৩০০ (তিনশত) টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের সাথে ব্যাংক ড্রাফট, প্রবেশপত্রের কপি, ই-মেইল ঠিকানা, মোবাইল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর সংযুক্ত করতে হবে।
ফলাফল প্রাপ্তি: পুনঃনিরীক্ষার ফলাফল পরবর্তীতে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস-এর মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ