বাংলাদেশ সেনাবাহিনীর অধীন আর্মি ওয়ার গেইম সেন্টার (এডব্লিউজিসি)-এর অসামরিক ৬ষ্ঠ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (মোট ০৩টি পদ)।

মৌখিক পরীক্ষার তারিখ: ১৯ জুলাই ২০২৬ হতে ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত (শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন ব্যতীত)।

পরীক্ষার সময়: প্রতিদিন বিকাল ০৪:০০ টা।

পরীক্ষার স্থান: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ, শের-ই-বাংলা নগর, ঢাকা।

প্রার্থীদের ইতিমধ্যে মোবাইল এসএমএসের মাধ্যমে পরীক্ষার বিষয়টি অবগত করা হয়েছে। যদি কোনো প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকেন, তবে তাকে ০১৫০০-১২১১২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

আর্মি ওয়ার গেইম সেন্টারের অসামরিক পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন