শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। বাছাই ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৩৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
মৌখিক পরীক্ষার তারিখ: ০৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)
সময়: সকাল ১০:০০ টা
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না। প্রার্থীদের বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
২. প্রার্থীদের বিপিএসসি ফরম ৫-এ (BPSC Form-5A) এর ২ সেট এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
৩. বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৯১ জন প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ সংক্রান্ত সনদ দাখিল করতে হবে।
৪. নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
৫. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন