কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতায় বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: গাড়িচালক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পরীক্ষার তারিখ ও সময়: সকল পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৯ জুলাই, ২০২৬ (রবিবার) অনুষ্ঠিত হবে। গাড়িচালক, সাঁটলিপিকার ও সাঁটমুদ্রাক্ষরিক পদের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকায় এবং ডাটা এন্ট্রি ও অফিস সহকারী পদের পরীক্ষা সকাল ১১.০০ ঘটিকায় শুরু হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), সকল সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি সাথে আনতে হবে। এছাড়া গাড়িচালক পদের প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ