বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪টি পৃথক মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ দপ্তরে ৯ম গ্রেডের টেকনিক্যাল পদের নিয়োগের ফলাফল প্রকাশ করেছে। সংরক্ষিত প্যানেল বা অপেক্ষমাণ মেধা তালিকা থেকে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

মনোনীত পদের সংখ্যা ও দপ্তরসমূহ:
১. বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর - ০১ জন
২. প্রতিরক্ষা মন্ত্রণালয় - ০১ জন
৩. পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ - ০১ জন
৪. পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর - ০১ জন

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
প্রার্থীদের আবেদনপত্রের সাথে প্রদান করা সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে। কোনো প্রার্থীর তথ্যে ভুল বা জালিয়াতি পাওয়া গেলে তার সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) -এর ৪টি মন্ত্রণালয় ও বিভাগের অপেক্ষমাণ মেধা তালিকা থেকে নিয়োগের ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন