ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, রাজশাহী বিভাগ কর্তৃক ‘রানার’ পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত সাপেক্ষে মনোনীত প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: রানার
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (২০তম গ্রেড)
যোগদানের তারিখ: ১৯-০৭-২০২৬ খ্রি. তারিখের মধ্যে (অফিস সময়ের মধ্যে)
যোগদানের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
১. সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত সনদ এবং ডোপ টেস্ট সনদ।
২. ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক প্রদান ও গ্রহণ না করার অঙ্গীকারনামা।
৩. ফাইডালিটি বন্ড বাবদ ১৫/- (পনের) টাকা সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বরাবর মানি অর্ডার যোগে প্রেরণ করতে হবে।
৪. যোগদানের ০১ (এক) মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। এছাড়া শিক্ষানবিসকাল হিসেবে ০২ (দুই) বছর অতিবাহিত করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: