ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অফিস সহায়ক পদের নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক - ০২টি।

পরীক্ষার তারিখ ও সময়: ১৯ জুলাই ২০২৬, বেলা ০২:০০ টা থেকে।

পরীক্ষার স্থান: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ২৭৭/৫/এ, শহিদ জননী জাহানারা ইমাম সরণি, নীলক্ষেত, কাটাবন ঢাল, ঢাকা-১২০৫।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের রঙিন প্রবেশপত্র, রঙিন অ্যাপ্লিকেন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ একসেট সত্যায়িত ফটোকপি সাথে নিয়ে আসতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন