বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। গত ০৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তথ্য:
তারিখ: ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার
সময়: সকাল ১০:০০ টা
স্থান: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সভাকক্ষ, তথ্য ভবন (লেভেল ১৩ ও ১৪), ১১২ সার্কিট হাউজ রোড, রমনা, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় নির্দেশনা:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল সনদপত্রের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, প্রবেশপত্র এবং আবেদনপত্রের কপি সাথে আনতে হবে। এছাড়া গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল কাগজপত্রের ০১ (এক) সেট জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ