সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের রাজস্ব প্রশাসনের আওতাধীন ২০তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগ আদেশ প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

পদের নাম ও গ্রেড: অফিস সহায়ক ও অন্যান্য পদ (গ্রেড-২০)
যোগদানের তারিখ: ১২ জুলাই ২০২৬
যোগদানের স্থান: জেলা প্রশাসক, সিরাজগঞ্জ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক যোগ্যতার সনদপত্র।
২. নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ডোপ টেস্টের রিপোর্ট।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৪. জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি।
৫. ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং চারিত্রিক সনদের মূলকপি।

অন্যান্য শর্তাবলি:
যোগদানের ০৭ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে জমা দিতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য করা হবে। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন