পাবনা জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা এর রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ২০ তম গ্রেডের অফিস সহায়ক পদে জনবল সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ১৯ জুন ২০২৬ তারিখে এবং মৌখিক পরীক্ষা ২০ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা-এ অনুষ্ঠিত হয়েছিল।

পূর্বের ১৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়ায় ০২ (দুই) জন প্রার্থী যোগদান না করায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মেধাক্রম অনুসরণ করে অপেক্ষমান তালিকার শীর্ষে অবস্থানকারী ০২ (দুই) জন প্রার্থীকে অফিস সহায়ক পদে নিয়োগদানের জন্য সুপারিশ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র যথাসময়ে স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে। তাদের ডোপ টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও জাতীয় পরিচয়পত্র ইত্যাদি দলিলাদির সত্যতা যাচাই সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ কার্যকর করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষার চূরান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন