বিভাগীয় নির্বাচনি বোর্ড, কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৯ জন (উত্তীর্ণ)
২. সার্টিফিকেট সহকারী: ০৩ জন (উত্তীর্ণ)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার; সকাল ৯:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই আবেদনের কপি (Applicant's Copy), প্রবেশপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সনদের মূল কপি এবং দুই সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ