গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, চট্টগ্রাম-এর সাংগঠনিক কাঠামোভুক্ত ১৩-তম গ্রেড হতে ২০-তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
নির্বাচিত পদের নাম: কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
মোট নির্বাচিত প্রার্থী: ১১৭ জন প্রার্থীকে ০৭টি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় সকল তথ্য কর অঞ্চল-৬, চট্টগ্রামের অফিশিয়াল ওয়েবসাইট (www.tax6.chattogram.gov.bd) থেকে জানা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তে কোনো ঘাটতি পাওয়া গেলে কর্তৃপক্ষ যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর অঞ্চল-৬, চট্টগ্রামের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

কর অঞ্চল-৬, চট্টগ্রামের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন