নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমির বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC)। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. উর্ধতন নৌ-প্রশিক্ষক (৮ম গ্রেড) - ০১ জন
২. নৌ-প্রশিক্ষক (৫ম গ্রেড) - ০৩ জন
পরবর্তী প্রক্রিয়া:
মনোনীত প্রার্থীদের সকল সনদ, প্রয়োজনীয় কাগজপত্র এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। আবেদনে কোনো ভুল তথ্য বা জালিয়াতি ধরা পড়লে প্রার্থীর মনোনয়ন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: