বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিসমূহে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডার) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ প্যানেল হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি:

নিযুক্ত পদের সংখ্যা: মোট ০৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।
যোগদানের তারিখ: আগামী ০১ জুলাই ২০২৬ খ্রি. তারিখ, বুধবার।
যোগদানের সময় ও স্থান: নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত তারিখে পূর্বাহ্নে মহাব্যবস্থাপক (প্রশাসন), পেট্রোবাংলা-এর নিকট যোগদান করতে হবে।

আবেদনের পরবর্তী প্রক্রিয়া:
নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রার্ড ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রার্থী ডাকযোগে নিয়োগপত্র না পান, তবে তিনি পেট্রোবাংলা কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পেট্রোবাংলার বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে ফলাফল প্রকাশ

পেট্রোবাংলার বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন