পেট্রোবাংলা ও এর আওতাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা (প্যানেল) হতে সরাসরি নিয়োগের জন্য ০৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে এবং তাদের নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) - ০২ জন
২. সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) - ০১ জন
৩. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) - ০১ জন
৪. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - ০১ জন
৫. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) - ০১ জন
কাজে যোগদানের তারিখ ও সময়: আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্নে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: মহাব্যবস্থাপক (প্রশাসন), প্রধান কার্যালয়, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, পোস্ট-চিকনাগুল, উপজেলা-জৈন্তাপুর, জেলা-সিলেট।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় প্রর্থীদের সদ্য তোলা ৪ কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
নিয়োগপত্র সংগ্রহ: যদি কোনো প্রার্থী ডাকযোগে নিয়োগপত্র না পেয়ে থাকেন, তবে তিনি সরাসরি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয় থেকে তা সংগ্রহ করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: