জয়পুরহাট জেলার রাজস্ব প্রশাসন ও এর আওতাধীন উপজেলা ভূমি অফিসসমূহের ১৬তম গ্রেডের জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর সিদ্ধান্ত মোতাবেক অপেক্ষমাণ তালিকা থেকে ১ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
পদের নাম: নাজির কাম-ক্যাশিয়ার (গ্রেড-১৬)
নিয়োগের তথ্য: নাজির কাম-ক্যাশিয়ার পদে ইতিপূর্বে যোগদানকৃত একজন প্রার্থী স্বেচ্ছায় ইস্তফা প্রদান করায় অপেক্ষমাণ তালিকার শীর্ষে থাকা প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে জেলা প্রশাসক, জয়পুরহাট কর্তৃক নিয়োগপত্র ইস্যু করা হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রমাণিত হলে প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এছাড়া চাকরিরত প্রার্থীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যোগদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: