পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
মোট শূন্য পদ: ১৮টি
পরীক্ষার ফলাফল ও তথ্য: গত ১৯ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৪৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
মৌখিক পরীক্ষার নির্দেশনা: উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান: বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় ও স্থান অনুযায়ী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য আলাদা কোনো প্রবেশপত্র বা টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ