বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা কর্তৃক রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ২০তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও চূড়ান্তভাবে নির্বাচিত সংখ্যা:
- অফিস সহায়ক: ১০ জন
- নিরাপত্তা প্রহরী: ১১ জন
- পরিচ্ছন্নতা কর্মী: ০৫ জন
- বেয়ারার: ০২ জন
- বাবুর্চি: ০১ জন
মোট নির্বাচিত প্রার্থী: ২৯ জন

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
উক্ত পদগুলোর নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে এবং মৌখিক পরীক্ষা ১৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পর বিভাগীয় বাছাই কমিটি চূড়ান্তভাবে এই সুপারিশ প্রদান করেছে।

পরবর্তী প্রক্রিয়া:
চূড়ান্তভাবে নির্বাচিত ও সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে রাজবাড়ী জেলা প্রশাসক অনতিবিলম্বে নিয়োগপত্র জারি করবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন