সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন পদের বাছাই পরীক্ষার কেন্দ্র, সময়সূচি এবং আসন ব্যবস্থা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম: প্রটোকল অফিসার (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ১৫/০৭/২০২৬
পরীক্ষার সময়: দুপুর ৩:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত (১ ঘণ্টা)। তবে পরীক্ষার্থীদের দুপুর ২:০০টার মধ্যে অবশ্যই নিজ নিজ আসনে গ্রহণ করতে হবে।
পরীক্ষার কেন্দ্র: আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
পরীক্ষার মানবণ্টন: মোট ১০০ নম্বরের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-২৫ এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞান-২৫ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
২. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে।
৪. উত্তরপত্রে কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীরা বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ